গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২০:১৩
এমনিতেই ১০০ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দেওয়া সহজ কোনো বিষয় নয়। তার উপর দীর্ঘ এই পথ যদি দৌড়াতে হয় খালি পায়ে তাহলে সেটি আরও কঠিন হয়ে যায় বৈকি। আর এই কঠিন কাজটিই রেকর্ড সময়ে করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের পিটার ওয়েন বোথা নামের এক অ্যাথলেট। গেল বছরের ৬ অক্টোবর অকল্যান্ডে অনুষ্ঠিত ১৫তম শ্রী চিন্ময় টুয়েন্টি ফোর আওয়ার রেসে ১১ ঘণ্টা ১৪ মিনিট ৩ সেকেন্ড সময়ের মধ্যে খালি পায়ে ১০০ কিলোমিটার দৌড়ে এই রেকর্ড গড়েন পিটার। শুধু তাই নয়, এর কিছুক্ষণ পরে প্রায় ১২ ঘণ্টা সময় নিয়ে ১০৬.৫৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনের পুরো পথটিও একইভাবে পাড়ি দেন রেকর্ড গড়া এই অ্যাথলেট।