ঈদ এলেই প্রতিটি চ্যানেল মেতে উঠে অনুষ্ঠানে ভিন্নতা ও জনপ্রিয় তারকাদের একত্রিত করা নিয়ে। অনুষ্ঠান কনসেপ্ট থেকে শুরু করে তারকা বাছাই পর্যন্ত সব কিছুতেই থাকে আকর্ষণীয়তা। আর তাই স্বাভাবিকভাবেই দর্শক-ভক্তরা এই ঈদ উপলক্ষে প্রিয় তারকাদের দেখতে পান ঈদ আয়োজনের মধ্যে। যে কারণে ঈদে তারকাদের ব্যস্ততাও বেড়ে যায় দ্বিগুণ হয়ে। এরই ধারাবাহিকতায় বাংলাভিশনে ঈদের একটি বিশেষ অনুষ্ঠান ‘সোনালি প্রান্তরে’ অংশ নিয়েছেন এ দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী। তারা হলেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানটির উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন অভিনেত্রী অপি করিম।
