আইটেম গানে দেশি সোনাক্ষি

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২০:৩৬
‘দাবাঙ’ তারকা সোনাক্ষি সিনহা খুব অল্প সময়েই বলিউডে ভালো একটি অবস্থান অর্জন করেছেন। একমাত্র কারণ নিজের অভিনয় গুণ। বলিউডের এ সময়ের অন্য সেলিব্রেটিদের মতো তিনি এতদিন খোলামেলাভাবে নিজেকে প্রদর্শন না করলেও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লুটেরা’ ছবিতে ঠিকই অনেকটা খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এবার একটি আইটেম গান করতে যাচ্ছেন তিনি। এই আইটেম গানে সোনাক্ষির সঙ্গে তাল মেলাবেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের সঙ্গে সোনাক্ষির ‘রাউডি রাঠোর’ চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসিত ও ব্যবসা সফল হয়েছে। একেবারেই দেশি গেটআপে এই আইটেম গানে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। এবার দেখা যাক, একজন দেশি আইটেম গার্ল হিসেবে সোনাক্ষি কতটা সফলতা অর্জন করতে পারেন। কেননা, এর আগে ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা, ঐশ্বরিয়া রাইসহ অনেকেই আইটেম গানে বিশেষ খ্যাতি কুড়িয়েছেন।