মিস মিসিসিপি পারমিতার সংবাদ সম্মেলন

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২০:৩৭
গত ১৭ জুলাই ভোরে একটি ফ্লাইটে আমেরিকা থেকে ঢাকা এসে পৌঁছান চলতি বছরের মিস মিসিসিপি পারমিতা মিত্র। দুই সপ্তাহের সফরে এবার তিনি দেশে এসেছেন। বাংলাদেশের কোনো মেয়ে এবারই প্রথম মিস মিসিসিপি হয়েছেন। এরপর মিস ইউএসএ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। বর্তমানে পারমিতা মিত্র আমেরিকায় রকেট বিজ্ঞানের ওপর পড়াশোনা করছেন। দেশের জন্য এই বিরল সম্মান সবার সঙ্গে ভাগাভাগি করার জন্যই মূলত দেশে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় তিনি দৈনিক মানবজমিনের আয়োজনে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। মানবজমিন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারমিতা মিত্র, মানবজমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষ, বিনোদন বিভাগের সম্পাদক মোশাররফ রুমীসহ অনেকে।