পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইতে আসছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘দেবদাস’-এর প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার। শরত্ চন্দ্রের কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। ‘দেবদাস’-এর টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী প্রমুখ।
