নির্বাচনের আড়াই বছর পর অবশেষে সম্পন্ন হয়েছে কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও ১৬ কাউন্সিলরের শপথ। শনিবার সকাল ১১টায় কক্সবাজারের জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান। শপথগ্রহণকারীরা হলেন মেয়র সরওয়ার কামাল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান (পুনঃনির্বাচিত), ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক (পুনঃনির্বাচিত), ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছালামতউল্লাহ বাবুল, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ (পুনঃনির্বাচিত), ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী দাশ (পুনঃনির্বাচিত), ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালউদ্দিন কবীর, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম (পুনঃনির্বাচিত), ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জিসানউদ্দিন জিসান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর যথাক্রমে ১, ২ ও ৩নং ওয়ার্ডের হুমাইরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের চম্পাউদ্দিন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মনজুমন নাহার মনজু ও ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের কোহিনূর ইসলাম। শপথ গ্রহণ শেষে নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সাফল্য কামনা করে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হাবিবসহ পৌরসভার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
