দৌলতদিয়ায় ফেরিঘাটে প্রবাসীর সর্বস্ব ছিনতাই

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৪
গত শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়া ফেরত প্রবাসি ছিনতাইকারী চক্রের কবলে পড়ে আট লক্ষাধিক টাকা মূল্যমানের ডলার ও সাড়ে ছয় ভরি ওজনের স্বর্ণের চেইনসহ সর্বস্ব হারিয়েছেন। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। জানা গেছে, প্রবাসি জাকির হোসেন দক্ষিণ কোরিয়া থেকে ফিরে বৃহস্পতিবার রাতে মাইক্রোযোগে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার জুড়ানপুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তাদের মাইক্রো যখন দৌলতদিয়ার ৩ নং ফেরি ঘাটে পৌঁছায় তখন তার শ্যালক শিমুল মাইক্রো থেকে নামলে ছিনতাইকারীরা তাকে আক্রমন করে। এসময় জাকির শ্যালককে রক্ষা করতে গেলে ১০/১২ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তার কাছ থেকে ১০ হাজার ১০৩ ডলার, পাঁচ ভরি ও দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ফেরি ঘাটে পৌঁছানোর সাথে সাথেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। জাকির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে উত্তর দৌলতদিয়া ইমানখার পাড়ার সাহা বেপারির ছেলে নজরুল বেপারিকে (২৫) পুলিশ আটক করে। জাকির হোসেন তাকে ছিনতাইকারী চক্রের অন্যতম একজন হিসেবে সনাক্ত করেন। গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত বলেন, ফেরিঘাট এলাকায় ছিনতাইকারী গ্রুপটি ঈদের আগে তত্পর হয়ে উঠেছে। তাদেরকে সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মামলা হলে নজরুলকে রাজবাড়িতে পাঠানো হয়েছে।