থানছির ইউএনও প্রত্যাহার

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৪
বান্দরবানে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয়দের আন্দোলনের মুখে থানছি ইউএনও শেখ সালেহ আহমেদকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার স্থলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ইউএনও সাইদুল হককে বদলি করা হয়েছে। থানছি ইউএনওকে বদলি করা হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলায়।