হাজীগঞ্জে শ্মশান খোলা ভাংচুরে মামলা

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৪
হাজীগঞ্জে সংখ্যালঘুদের ১’শ বছরের প্রাচীন শ্মশানখোলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জনকে এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে প্রাণ গোপাল শীল বাদি হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের উত্তর রায়চোঁ শীল বাড়িতে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ আবু জাফর ছিদ্দিকী জানান, হিন্দু সমপ্রদায়ের নিজস্ব জায়গায় প্রাচীনতম এই শ্মশান খোলাটির বাউন্ডারী ভাঙ্গা বিষয়টি আমি জেনেছি এবং এই নিয়ে গত ১৩ জুলাই শনিবার থানায় বসার কথা থাকলেও বিবাদিপক্ষ উপস্থিত হয়নি। সেজন্য আমি চাই প্রকৃত অপরাধিদের আইনের আওতায় এনে বিচার করা হয়।