মেহেরপুরে বৃদ্ধের মৃতুতে ২য় স্ত্রীর নামে মামলা

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৫
মেহেরপুরের আমঝুপিতে মফিজুদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১ম স্ত্রীর সন্তানেরা ২য় স্ত্রী মর্জিনা (৪৩) খাতুনের নামে গতকাল শনিবার মেহেরপুর সদর থানায় মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মেহেরপুরের আমঝুপির কুঠিপাড়ার মফিজুদ্দিন (৬৫) প্রথম স্ত্রী মারা যাবার পর গাংনীর হাড়িয়াদহ গ্রামের মর্জিনা খাতুনকে (৪৩) বিয়ে করে বসবাস করছিলেন। গতকাল শনিবার সকালে মর্জিনা খাতুন চিত্কার করে প্রতিবেশিদের বলে তার স্বামী ঘর থেকে পড়ে মরে গেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, লাশের মুখে রক্তের দাগ ও ২ পা সুতা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসবোধে হত্যা করা হয়েছে। মফিজুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে আলতাফুন ও রঙ্গিলাসহ প্রতিবেশীদের অনেকেই বলেছেন মর্জিনার সাথে একই গ্রামের মাতমের (৪০) সাথে অবৈধ সম্পর্ক ছিলো। প্রায় ২ যুগ বিয়ে হলেও ২য় স্ত্রী মর্জিনার কোন সন্তান নেই তবে ১ম স্ত্রীর ২ ছেলে ও ৬ মেয়ে আছে।