ঈদকে সামনে রেখে যানজট মুক্ত কুমিল্লা গড়ার অঙ্গীকার নিয়ে কুমিল্লার চান্দিনায় ‘যানজট নিরসনে প্রশাসন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় কুটুম্ববাড়ি রেষ্টুরেন্টে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও মোটরযান চালকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লা যানজট নিরসন কমিটির আহবায়ক শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন মোছলেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মনির খন্দকার, উপজেলা ভূমি কাননগো নূরুজ্জামান, কমিটির সদস্য সচিব হাজী মো. শাহ্ আলম, চান্দিনা প্রেসক্লাব সভাপতি কাজী রাসেদ, সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক রনবীর ঘোষ কিংকর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক নূরুল ইসলাম, শ্রমিক নেতা কাজী সাখাওয়াত প্রমুখ।
