প্রায় ২ মাস বন্ধ থাকার পর দিনাজপুর শহরের ১৯টি পয়েন্টে আবারো স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে আটা বিক্রির কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জানান, প্রায় ২ মাস বন্ধ থাকার পর স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য ২২ টাকা কেজি দরে শহরের ১৯টি পয়েন্টে অটো আটা বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ১৯ জন ডিলার ১৯ টন করে আটা বিক্রি করবেন। প্রতিজন ৩ থেকে ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। ন্যায্যমূল্যের এই অটো আটা খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।
