যুক্তরাষ্ট্রে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে হত্যার জন্য ৬ কলম্বিয়ান অভিযুক্ত

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:৩৬
যুক্তরাষ্ট্রের এক মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে অপহরণ ও হত্যার দায়ে ছয় কলাম্বিয়ান অভিযুক্ত হয়েছে। জুন মাসে বোগোটায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, এই ছয় ব্যক্তি জেমস ‘টেরি’ ওয়াটসনকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। ২১ জুন মাসে তাকে অপহরণ করার চেষ্টা করা হলে তিনি অপহরণকারীদের প্রতিহত করার সময় ছুরিকাঘাতে নিহত হন।