জাতীয় সংসদ পারিবারিক বিষয় আলোচনার জন্য নয়

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:৩৮
জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কথা না বলে নেতা-নেত্রীদের পারিবারিক বিষয় কুরুচিপূর্ণ ভাষায় আলোচনা জনগণ আশা করে না। জাতীয় সংসদ কখনো পারিবারিক বিষয় আলোচনার জন্য নয়— জনগণের অধিকার আদায়ের বিষয় আলোচনার জায়গা। আজকাল পরিবারের সদস্যদের নিয়ে সংসদ অধিবেশন দেখা যায় না কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে। দয়া করে এই সংস্কৃতি দূর করুন। এস এম হূদয় রহমান, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা