বদলির পর চার্জ বুঝিয়ে দিতে গড়িমসি এবং দুই ওসির মধ্যে দ্বন্দ্বের জের ধরে টাঙ্গাইলের মির্জাপুর থানার দুই ওসিকে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের ক্লোজড করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এরা হলেন- মির্জাপুর থানার সদ্য বদলিকৃত ওসি গোলাম মোস্তফা এবং ঢাকার যাত্রাবাড়ি থানা থেকে মির্জাপুর থানায় যোগদান করতে আসা ওসি মিজানুর রহমান মিজান।
মির্জাপুর থানায় ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ওসি (তদন্ত) মো. নূরুল ইসলামকে।
