টেকনাফে নাফ নদী সীমান্তে টহল দিচ্ছে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:১১
টেকনাফে নাফ নদীর সীমান্তে মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজ টহল জোরদার করেছে। শুক্রবার বিকালে মিয়ানমার পেরাংপুল এলাকায় মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ নাফ নদীতে টহল দিতে দেখা যায়। মিয়ানমার সরকার ১২ জুলাই সে দেশের নাসাকা বাহিনীকে বিলুপ্ত করে। এরপর সে দেশের সীমান্তে এখনো পর্যন্ত কোন বাহিনী দেয়া হয়নি। নাসাকা পোস্টগুলোতে পুলিশ, কাস্টম ও অভিবাসন বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছে। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।