ব্যবসায়ীকে গুলি, তিন লাখ টাকা ছিনতাই

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:২২
রাজধানীর লালবাগে শনিবার বিকালে আব্দুল মতিন নামে এক দোকানদারকে গুলি করে দুর্বৃত্তরা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আহত দোকানদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, মতিন চকবাজার এলাকার একটি দোকানের মালিক। তার বাসা লালবাগ এলাকায়। বিকালে তিন লাখ টাকা নিয়ে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় মোটর সাইকেল আরোহী তিন যুবক তার গতিরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় যুবকদের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী টাকাভর্তি ব্যাগ দিয়ে দ্রুত পালিয়ে যায়। লালবাগ থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।