মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:৩৫
আমিন উল্লাহ গীতিকার, সুরকার ও ছড়াকার শামসুল করীম খোকনের পিতা দাগনভূঞা হাসপাতালের প্রাক্তন মেডিক্যাল স্পেশালিস্ট, উত্তর জায়লস্কর নিবাসী ডা. আমিন উল্লাহর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উত্তর জায়লস্করস্থ মরহুমের নিজ বাসভবনে কুরআনখানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্থানীয় বায়তুল একরাম জামে মসজিদ, সিলনিয়া বাজার মসজিদ, হাইস্কুল মসজিদ ও মরহুম মাওলানা ইদ্রিস সাহেবের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসএম আবুল হুসাইন শিক্ষাবিদ, শিক্ষা-সেবী ও সমাজসেবক অধ্যক্ষ এস এম আবুল হুসাইন উয়ায়সীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। কর্ণধর চাকী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মাধবপুর গ্রামের সমাজসেবক প্রয়াত কর্ণধর চাকীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ বাড়িতে অষ্ঠকালীন লীলা কীর্তন, ভক্ত সেবাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।