৩৪ বছর পর শিশুর জন্ম

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:০৭
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সাউথ বাস দ্বীপে ৩৪ বছর পর একটি সন্তান জন্মলাভ করলো। এত দিন পর এই দ্বীপে প্রথম সন্তানের দেখা পেলেন ডাস্টিন হেনিম্যান এবং তার ছেলের নাম রাখা হয়েছে এলি এডওয়ার্ড হেস হেনিম্যান। হাসপাতাল বিহীন নির্জন এই দ্বীপে সন্তান জন্মলাভের ঘটনায় ওহিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর হাফিংটন পোস্টের।ডাস্টিন হেনিম্যান বলেন, দ্বীপে সন্তান জন্ম নেয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখানে হাসপাতাল তো দূরের কথা, এধরনের কোনো প্রতিষ্ঠানই নেই যে সন্তান জন্মদান বিষয়ে কেউ কিছু জানাতে পারে। তবে এলির মা জানান, দুজন ধাত্রী সকালে পুট-ইন-বে তে নৌকায় করে আসেন। তারাই সন্তান জন্মদানে সহায়তা করেন। কোনো সমস্যাও হয়নি। ভালভাবেই সন্তান জন্ম নেয় এবং এ সময় আবহাওয়াও ছিল অনেক সুন্দর। তারা হেনিম্যান উইনারী গোত্রের বংশধর যারা সমপ্রতি ১৫০ বছর পূর্তি উত্সব পালন করেছে। তাদের শিকড় ওহিওতে। এলি এই বংশের ষষ্ঠ প্রজন্ম। বাবা ডাস্টিন হেনিম্যান জানিয়েছেন, তার সন্তান পারিবারিক কাজই করবে।