হাতে লিখে ক্ষুদ্রাকৃতির বই তৈরি করার নজির বিশ্বের বেশ কয়েকটি দেশে থাকলেও মুদ্রণের সাহায্যে এ ধরনের বই তৈরি করা বা বাজারে ছাড়ার নজির খুব একটা দেখা যায় না। আর এমনই এক দৃষ্টান্ত স্থাপন করে কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে ছোট বই মুদ্রণের রেকর্ডটি নিজেদের করে নেয় জাপানের টোপান প্রিন্টিং কোম্পানি লিমিটেডের প্রিন্টিং মিউজিয়াম। জাপানের টোকিও’র বুনকিওতে অবস্থিত এই মিউজিয়ামটি ২২ পৃষ্ঠার যে বইটি তৈরি করে সেটির আকার ছিল ০.৭৪ বা ০.৭৫ মিলিমিটার এবং সবমিলিয়ে এটি মুদ্রণ করা হয় মোট ২৫০ কপি। মজার বিষয় হলো, বইটির সাথে একই মোড়কে বিশেষ একটি আতশী কাঁচও দেওয়া হয় এবং এভাবে এখন অবধি বিক্রি হয়েছে মোট ১৪৯টি বই।
