ঈদ ‘ইত্যাদি’

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩০
প্রতি ঈদেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় ‘ইত্যাদি’র জন্য। আর ‘ইত্যাদি’ পরিবারও দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে দর্শকদের আনন্দ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকে। প্রতিবারের মতো এবারেও বিষয় বৈচিত্র্যে ঠাসা ঈদের ‘ইত্যাদি’। এবারের ঈদ ‘ইত্যাদি’তে দেখা যাবে ৪ মিনিটে শতাধিক পর্বের কিছু সিরিয়ালের মূল অংশ। যা দেখলে সিরিয়ালের কাহিনী, বক্তব্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর এই পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, মুনমুন, রুনা খান, আরফান, স্বাগতা, ঈমন ও নিপুণ। সাথে ছিলেন একদল নৃত্যশিল্পী।