সুপারম্যান আবারও ফিরে আসছে। শুধু একাই নয়, সঙ্গে আরও এক সুপার হিরোকে নিয়ে। সম্প্রতি সুপারম্যানের সিরিজ ‘ম্যান অব স্টিল’-এর পরিচালক জ্যাক স্নিডার ঘোষণা দেন সুপারম্যানের নতুন সিক্যুয়ালের কথা। এই সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, সুপারম্যানের সঙ্গে এই ছবিতে পাওয়া যাবে ব্যাটম্যানকেও। গল্পের লেখনির কাজ এখনও চলছে। একে একে আরও বহু চমক দেখানো হবে দর্শকদের। আরও জানান, ২০১৫ সালের শুরুর দিকে সুপারম্যান ও ব্যাটম্যানের এই ছবিটি মুক্তি পাবে। উল্লেখ্য, এই সিক্যুয়ালের মধ্য দিয়েই সুপারম্যান ও ব্যাটম্যান প্রথমবারের মতো একই চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
