‘জীবন সংসার’ নাটকে শাকিব খান

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩১
দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান বরাবরই ঈদ এলে আলাদা একটা চাহিদা বেড়ে যায় ছোট পর্দার বোকা বাক্সে। আর সেই ধারাবাহিকতায় এবারেও কম যাননি শাকিব খান। তবে ছোট পর্দার এই ঘন ঘন উপস্থিতিতে এবারে চাহিদাটা খানিকটা পানসে হতে চলেছে। তবে এবারেও একাধিক চ্যানেলে বিভিন্ন টকশোতে হাজির হবেন শাকিব খান। পাশাপাশি শাকিব-অপু জুটি হিসেবেও থাকছেন একাধিক চ্যানেলে। তবে ভেতরে এশিয়ান টিভির ‘জীবন সংসার’ নাটকে এক বিশেষ ঈদ পর্বে হাজির হবেন শাকিব খান ও অপু বিশ্বাস। মেগা সিরিয়ালের বিশেষ এই পর্বে শাকিব-অপু থাকবেন একটি বিশেষ ভূমিকায়। এ প্রসঙ্গে নাটকটির পরিচালক মাইনুল হোসেন খোকন বলেন, ‘এটা দর্শকদের জন্য একটা আলাদা চমক হিসেবে দেখানোর জন্য বিশেষ একটি এপিসোড আমরা তৈরি করেছি। ঈদ উপলক্ষে ‘জীবন সংসার’-এ এক বিশেষ পার্টিতে হাজির হবেন এই তারকা জুটি। দর্শকেরা আশা করছি পর্বটি উপভোগ করবেন।’