মোরেলগঞ্জে ব্রিজের অভাবে হাজারো মানুষের ভোগান্তি

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৪
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের একটি পুলের জন্য দুইটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াতে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে। ঝুঁকি নিয়ে এলাকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশু-কিশোররা প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। অধিকাংশ সময়ই শিশুদের কোলে নিয়ে সাঁকো পারাপার করতে হয়। সাঁকোটি একাধিকবার ভেঙে পড়লেও ব্যক্তিগত উদ্যোগে জোড়াতালি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। বলইবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের মাঝামাঝি হওয়ায় কোন চেয়ারম্যানই পুলটি নির্মাণের দায়িত্ব নিচ্ছেন না। এলাকাবাসী ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুল নির্মাণের জোর দাবি জানান।