তেল শোধনাগার স্থানান্তরের প্রতিবাদে হবিগঞ্জে অবরোধ

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৫
হবিগঞ্জের রশিদপুরে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট (তেল শোধনাগার প্রকল্প) স্থানান্তরের প্রতিবাদে রেল লাইন অবরোধ করেছে স্থানীয় সর্বদলীয় গণসংগ্রাম পরিষদ। গতকাল রবিবার সকাল ৯টায় তারা রেল লাইন অবরোধ করলে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস রশিদপুরে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধাঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রকল্পটি স্থানান্তর হলে সরকারের বছরে এক হাজার কোটি টাকা লোকসান হবে। আর তা বাস্তবায়ন হলে রশিদপুর রেল স্টেশনে বছরে অন্তত ২৫ কোটি টাকা আয় হবে।