বাগেরহাট ১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যারা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৭
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল¬াহাট ও চিতলমারী) আসনে কে হবেন বিএনপির মনোনীত প্রার্থী এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বিভিন্ন মহল ও হাটবাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এম এ এইচ সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জাসাস নেতা মঞ্জুর মোরশেদ স্বপন, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মেরিন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানাসহ অনেকের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে নবাগত হলেও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে আলোচনায় এসেছে মেরিন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নে অনুদান, রোগী ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছেন। অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, বিএনপির সমর্থন পেলে বাগেরহাট-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।