দুমকিতে ১ম হয়েও নিয়োগ পাচ্ছেন না

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৯
দুমকি উপজেলার জলিশা মাধ্যমিক বিদ্যালয় গত ৪ জুলাই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন । এর মধ্যে গৌতম হাওলাদার ৩৯ নম্বর পেয়ে ১ম হন। পরীক্ষা নেয়ার ১৭ দিনপরও নিয়োগ পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বিধি মোতাবেক নিয়োগ বাছাই কমিটি ও ডিজির প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বাক্ষর করে আসলেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পছন্দের প্রার্থী আঃ রহমান নিয়োগ না পাওয়ায় নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিচ্ছে না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করেন ।