অসুস্থ সঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। গতকাল বেগম জিয়ার পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিত্সাধীন ঐ অসুস্থ শিল্পীকে দেখতে যান। এ সময় তারা আবদুর রহমান বয়াতির চিকিত্সার খোঁজ-খবর নেন। পরে শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস-এর সাধারণ সম্পাদক শিল্পী মনির খান, অভিনেতা উজ্জল, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও রিজিয়া পারভীন।
