জবি ফুলবাড়ীয়া ছাত্র কল্যাণ পরিষদের সভা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:০৭
শনিবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ কলেজ শাখা (JUSAF) ঢাকা-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মো: গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা, ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি, ঢাকা এর নির্বাহী প্রধান উপদেষ্টা মাহফিজুর রহমান বাবুল ও অন্যতম সম্মানিত অতিথি ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকা-এর অন্যতম উপদেষ্টা ফেরদৌসী রহমান কুসুম-এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া। এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বুলবুল, মো. হেলালউদ্দীন, সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি