সোমবার
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস : জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মতবিনিময় সভা, সকাল ১১টা।
বাংলাদেশ মহিলা পরিষদ : সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার সিরডাপ মিলনায়তন, সকাল ১১টা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) : স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে জনসচেতনতা কর্মসূচি চকবাজার এলাকায়, সকাল ১১টা।
সিপিবি : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও ভেজাল খাদ্য প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল বিকাল ৪টা, সিপিবি কার্যালয়ের সামনে।
জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, ঢাকা : জাতীয় নির্বাহী পরিষদের ইফতার মাহফিল, সমিতির প্রধান কার্যালয়, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬।
