গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপ করা হয়েছে। জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের দিনমজুর তারা মিয়ার স্ত্রী (৩৫) গত শুক্রবার রাত এগারটার দিকে পাশের বাড়ি থেকে আসার পথে পূর্ব থেকে ওতপেতে থাকা এমারত হোসেন (২৫) ও তার ৩ সহযোগী গৃহবধূর উপর এসিড নিক্ষেপ করে। এসিডে মেয়েটির সমস্ত মুখমন্ডল ও শরিরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এসিড সারভাইভাল বিভাগে ভর্তি করা হয়েছে। ওই রাতে এমারত হোসেন ও গত শনিবার জসিম উদ্দিন, মোবারক হোসেনকে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
