হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আহমেদ সফী সম্প্রতি নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আহমেদ সফী বাংলাদেশের নারী সমাজকে তেঁতুলের সঙ্গে তুলনা করে নারীকে নয় আসলে পুরুষ সমাজকেই কলঙ্কিত করেছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি জানান বক্তারা।
