দোকানদারকে কুপিয়ে জখম

বরিশালে হামলার নৃশংসতা দেখে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:২৪
নগরীর পুরানপাড়া এলাকায় এক দোকানদারকে কুপিয়ে জখম হতে দেখে আতিকুর রহমান (১৮) নামের কলেজ ছাত্র হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আব্দুল মান্নান নামের এক রিক্সাচালকের সাথে স্থানীয় চা দোকানদার সোহেল হাওলাদারের ঝগড়া হয়। এক পর্যায়ে মান্নান পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে সোহেলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ দৃশ্য দেখে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন আতিকুর রহমান। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কলেজ ছাত্র মারা যায়।