রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:২৫
আব্দুস সাত্তার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের অধিবাসী ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬২) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ঈদগাহ মাঠে গতকাল বিকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হক বিএসসি (৬৩) গত শুক্রবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ... রাজেউন)। স্থানীয় কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গত শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নজরুল ইসলাম খান মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান (৭০) গতকাল ময়মনসিংহের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দৌলতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে গতকাল বিকালে তাকে দাফন করা হয়।