৬ আগস্টের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:১৩
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, ঈদ-উল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রকিদের বেতন-বোসান আগামী ৬ আগস্টের মধ্যে করতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে গার্মেন্টস মালিকদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস আগামী ১ থেকে ৫/৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। সময় মতো বেতন-বোনাস প্রদানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে সহযোগিতা করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিএমইএ ভবনে মনিটরিং সেল খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা হলে সেগুলো দ্রুত সমাধানের জন্য মনিটরিং সেল কাজ করবে। ঈদের আগে কোনো প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা বা শ্রমিক ছাঁটাই না করতেও নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ঈদকে ঘিরে যাতে যাতায়াতে জটিলতা তৈরি না হয় সেজন্য শিল্পাঞ্চলে পালনীয় ছুটি বাস্তবায়ন করবেন বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত যে অবস্থা তাতে গার্মেন্টস শ্রমিকদের বেতন না হওয়ার কোন কারণ নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু গার্মেন্টস মালিক ব্যাংক থেকে লোন নিয়ে বেতন-বোনাস পরিশোধ করার ফলে দেরি হয়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক লোন নিয়ে নয়, বেতন-বোনাস পরিশোধ করা হয় কারখানাগুলোর অর্জিত আয় থেকে। সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেবো। বিভিন্ন পত্র-পত্রিকায় অনুপ চেটিয়াকে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে সে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুই দেশের যে বৈঠক হচ্ছে তা নিয়মিত বৈঠক। এখানে কোন অগ্রগতি থাকলে আপনারা জানতে পারবেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএ