খুলনায় হেফাজতের ইফতারে গিয়ে বিপদে পড়লেন আওয়ামী লীগ নেতা খোকন

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:২০
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৌলতপুর থানার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান খোকনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার মহানগর কার্যনির্বাহী কমিটির মুলতবি সভায় এ সিদ্ধান্ত হয়। দলীয় সূত্র জানায়, মনিরুজ্জামান খান খোকনের বিরুদ্ধে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভূমিকা পালন, গত শুক্রবার হেফজাতে ইসলামের ইফতার মাহফিলে অংশগ্রহণসহ একাধিক অভিযোগ আনা হয়। মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মাহবুবুল আলম সোহাগ প্রেরিত এক ই-মেইল বার্তায় এ বিষয়ের সত্যতা স্বীকার করা হয়েছে। মূলতবি সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক।