আড়াই হাজার থানার এসআই ক্লোজড

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:২১
ওসি (তদন্ত) মুজিবর রহমানকে গুলি করার হুমকি দেয়ার ঘটনায় আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিককে গত শনিবার রাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল রবিবার আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ দারোগা রফিককে পুলিশ লাইনে ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ওসি মজিবুর রহমানের সাথে অসদাচরণ এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার কারণে তার বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা হিসাবে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার হত্যা মামলার আসামি চালানকে কেন্দ্র করে দারোগা রফিকুল ইসলাম ও ওসি মজিবুর রহমানের মধ্যে ঝগড়া হয়। তবে দারোগা রফিক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।