জেমস আর স্টিল ফটোগ্রাফি যেন এক সুতোয় বেঁধে যাচ্ছে বেশ কিছুদিন হলো। দেশে, দেশের বাইরে সময় পেলেই করছেন ফটোগ্রাফি। সম্প্রতি লন্ডন প্রবাসী শিল্পী সুজানা আনসারের সাথে একসাথে বেশ কয়েকটি মিউজিক ট্যুরের ফাঁকেই সমুদ্রবিলাসে জেমসকে তার ক্যামেরায় ভিন্ন ভূমিকায় দেখা যায়। সমুদ্র আর রকস্টার মিলে যেন এক অনন্য ছবির ফ্রেমে বন্দি হয়ে যান জেমস।
