শাহরুখ-সালমানের মহামিলন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২০:২৮
একে মহামিলন না বলে পারাই যায় না। কেননা, বলিউডের এই দুই বাঘা অভিনেতা শাহরুখ-সালমানের দ্বন্দ্বের কথা পুরো বিশ্ব জানে। একে অপরকে মোটেও সহ্য করতে পারেন না, আর এই পরিস্থিতি থেকে দু’জনার সাথে কোলাকুলি করা! এটা যারা চাক্ষুস দেখেছে তারা অবশ্যই ভাগ্যবান। গত ২১ জুলাই এক ইফতার পার্টিতে এই অকল্পনীয় ঘটনাটি ঘটে। আর এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর পর একে অপরের সঙ্গে কথাও বললেন। এই ইফতার পার্টির আয়োজন করেছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। অনুষ্ঠান শেষে শাহরুখ খান তার টুইটারে এর অনুভূতিটাও ভিন্নভাবে প্রকাশ করে লিখেন, ‘বইয়ের পাতা উল্টালে আসলেই ভালো কিছু পাওয়া যায়, যেখানে ভালো অনুভূতিও থাকে। এক জায়গায় থেমে কিছুই পাওয়া যায় না।’ উল্লেখ্য, ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টির মধ্য দিয়ে এই দু’জনার দ্বন্দ্বের সৃষ্টি হয়।