আগামীকাল প্রচার হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘অগ্নিপথ’ নাটকটির ৩০০তম পর্ব। গল্পটির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করছেন — হাসান ইমাম, নিমা রহমান, আফরোজা বানু, মাসুম আজিজ, মৌসুমী নাগ, সীমানা, শোয়েব, রওনক হাসান, মনোজ সেনগুপ্ত, গাজী রাকায়েত, কাজী রাজু, জ্যোতিকা জ্যোতি, মুনিয়া, শিরিন বকুল প্রমুখ।
বৈশাখী টেলিভিশনের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান পথিক থেকে প্রতিদিনের ধারাবাহিক ‘অগ্নিপথ’ নাটকটি নির্মিত হচ্ছে। পর্ব পরিচালনা করছেন মোক্তাদির ইবনে ছালাম। পরিচালনা করছেন রিপন নবী। নাটকটির প্রচার সময় প্রতি রবি থেকে বৃহস্পতিবার
রাত ৯টা ২০ মিনিটে। পুনঃ প্রচার সময় রাত ১২টা ৩০ মিনিট, পর দিন সকাল ৮টা ৩০ মিনিট এবং বিকাল ৩টা ৩০ মিনিট।
