সওগাতে রমজান

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২০:২৯
আরটিভিতে প্রতিদিন ভোররাত ৩টায় প্রচার হচ্ছে সেহরির বিশেষ অনুষ্ঠান ‘সওগাতে রমজান’। গাজী আনাস রওশনের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শরীফ বায়েজীদ মাহমুদ। রমজানের তাত্পর্য, শিক্ষা এবং করণীয় বিষয়ে ভিন্ন ভিন্ন পর্বে আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী গবেষক ও আলোচক মুফতি কাজী ইবরাহীম এবং ড. মানজুরে ইলাহী। সওগাতে রমজান অনুষ্ঠানে রমজানের গুরুত্ব, শিক্ষা, করণীয় আলোচনার পাশাপাশি দর্শকদের জন্য উপস্থাপন করা হয় ডাক্তারী পরামর্শ এবং বিভিন্ন জরুরি টিপস।