আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জিটিভির প্রযোজক সোহেল রানার নির্মাণ করছেন ব্যতিক্রমী ৬টি অনুষ্ঠান। এতে আমাদের শোবিজের বিভিন্ন সেলিব্রেটিদের পাশাপাশি থাকবেন রাজনৈতিক অঙ্গনের সেলিব্রেটিরাও। শোবিজের সেলিব্রেটিদের নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক অনুষ্ঠানের নাম ‘তুষার পাত’ আব্দুন নূর তুষারের উপস্থাপনায় এই সেলিব্রেটি শোতে অংশ নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এ ছাড়াও ফেরদৌসী রহমান, আফজাল হোসেন প্রমুখ। রাজনৈতিক সেলিব্রেটিদের নিয়ে অনুষ্ঠানের নাম ‘কিছুক্ষণ রাজনীতির বাইরে’। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘সেলিব্রেটি শোটির নামের মাঝে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, তুষার ভাইয়ের উপস্থাপনায় নাম দিয়েছি ‘তুষার পাত’। মূল অনুষ্ঠানটিও একেবারেই আলাদা। যারা রাজনীতি করেন তাদেরকে আমরা সাধারণত রাজনৈতিক টক শোগুলোতে ঝগড়ার মধ্যেই দেখি। আমি চেয়েছি তাদেরকে দর্শকদের কাছে নতুন পরিচয়ে পরিচিত করতে। আশাকরি অনুষ্ঠানগুলো দর্শকদের ভালো লাগবে।’
