হাসপাতালে মনোজ কুমার

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২০:২৯
বলিউডের প্রখ্যাত অভিনেতা মনোজ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২১ জুলাই সকালে পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাত্ক্ষণিকভাবেই তার পরিবার তাকে মুম্বাইস্থ আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানান, গলব্লাডারের যন্ত্রণার কারণেই তাকে এই গুরুতর অবস্থার মুখোমুখি হতে হয়েছে। গেল দুইদিন ডাক্তারের পর্যবেক্ষণেই ছিল। ডাক্তার আরও জানান, আরও কয়েকদিন তাকে ওই হাসপাতালেই থাকতে হবে। তারপর প্রায় সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পারবেন প্রখ্যাত এই অভিনেতা। উল্লেখ্য, অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অসংখ্য ছবি ব্যাপক জনপ্রিয়, আলোচিত ও ব্যবসাসফল হয়েছে। তিনি বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ ১৯৯২ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন।