‘পুরুষ ছাড়া নারীর বাজারে যাওয়া নিষিদ্ধ’

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২০:৫৭
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্তবর্তী একটি এলাকায় পুরুষ নিকটাত্মীয় ছাড়া নারীদের বাজারে যাওয়া নিষিদ্ধ করেছেন স্থানীয় উপজাতি ও ধর্মীয় নেতারা। সমপ্রতি আফগানিস্তানের একটি এলাকায়ও নারীদের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় একটি মসজিদে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন উপজাতি ও ধর্মীয় নেতারা। এরপর মসজিদের মাইকে তা ঘোষণা করা হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তাও চাওয়া হয়। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। মাওলানা মির্জাকিম নামের স্থানীয় এক ধর্মীয় নেতা বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, একজন পুরুষ আত্মীয় ছাড়া কোনো নারী বাজারে যাবে না।” “পুরুষ আত্মীয় ছাড়া যারা বাজারে যাবে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।” একাকী বাজারে যাওয়া নারীদের কাছে পণ্য বিক্রি না করার জন্য দোকানদারদেরও বলা হয়েছে বলে জানান তিনি।