হিযবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার ব্যাপারে ইইউর রুল জারি

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২০:৫৮
হিযবুল্লাহ ইউরোপে তাদের কার্যক্রম বাড়াচ্ছে এ খবর পাওয়ার পর সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য রুল জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিয়া মুসলমানদের এই সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করার কথা বলে আসছে ব্রিটেন গত মে মাস থেকে। ব্রিটেন জানায়, ২০১২ সালে বুলগেরিয়ায় বোমা হামলার সাথে হিযবুল্লাহ জড়িত। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য সোমবার ইউরোপের দেশগুলোর নেতৃবৃন্দ মিলিত হবেন। কোন সংগঠনকে কালো তালিকাভুক্ত করার জন্য ২৮টি দেশকেই একমত হতে হবে। এর আগে হিযবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল কিন্তু তাতে লেবাননে অস্থিতিশিলতা সৃষ্টি হতে পারে সে আশংকায় সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ইইউ।