১ আগস্ট বন্ধ হচ্ছে ডিএসই’র পুরনো সূচক

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:০৮
তিনমাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো সূচক ডিজেন (ডিএসই জেনারেল ইনডেক্স) বন্ধ হওয়ার কথা থাকলেও গত ছয় মাসে তা বন্ধ হয়নি। ফলে ছয় মাসেরও বেশি সময় ধরে নতুন ও পুরনো দুই সূচকই চালু থাকে। কিন্তু প্রায়ই দুই সূচকের ওঠানামায় বড় ধরনের ব্যবধান হওয়ায় বিনিয়োগকারীরা বিভ্রান্তির মধ্যে পড়তেন। এ পরিস্থিতিতে ডিএসই’র পুরনো সূচক ডিজেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই’র পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার ডিএসই’র বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ আগস্ট ডিএসই’র পুরনো সূচক বন্ধ করে দেয়া হবে। এদিকে একইদিনে ডিএসইতে শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে শরীয়াহ্ ইনডেক্স চালু করা হতে পারে বলেও ডিএসই সূত্র জানিয়েছে।