ইউপিভিসি দরজা ও জানালা তৈরি করছে ওয়ালটন। আধুনিক বিশ্বের উপযোগী করে, উন্নত প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটনের এসব পণ্য তৈরি হচ্ছে নিজস্ব কারখানায়। আগুন, তাপ ও শব্দ প্রতিরোধক এসব পণ্য বিশ্ববাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে বিপণনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ইউপিভিসি (আনপ্ল¬াস্টিসাইজড পলিভিনাইল ক্লোরাইড) জানালা ও দরজা তৈরির জন্য গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক ইন্ডাস্ট্রিজে স্থাপন করা হয়েছে অত্যাধুুনিক সব মেশিনারিজ।
এসব মেশিনারিজ থেকে একদিকে যেমন ডাই-মোল্ড তৈরি হচ্ছে; তেমনি তৈরি হচ্ছে উন্নতমানের দরজা ও জানালা। ওয়ালটনের প্রকৌশলী আতিকুর রহমান জানান, উন্নত বিশ্বে কাঠ ও এ্যালুমিনিয়াম ফেব্রিকেশনের বিকল্প হিসেবে ইউপিভিসির ব্যবহার বাড়ছে। তিনি বলেন, কাঠের তুলনায় এটি হাজারগুণ ভালো। টেকসই এবং সাশ্রয়ী।
বলা চলে লাইফ গ্যারান্টি। যতদিন ভবন, ততদিন দরজা-জানালা। পানি, সূর্যের তাপ সহনীয় এবং নমনীয় (ফ্লেক্সিবিলিটি) করে তৈরি। উচ্চ প্রযুক্তির ল্যাবে কোয়ালিটি চেক করা হয়। শব্দ প্রতিরোধী। ৪০ ডেসিবল পর্যন্ত শব্দ প্রতিরোধে সক্ষম। যা ঘুমের জন্য প্রতিরোধী ক্ষমতা ৩০ ডেসিবলের চেয়ে বেশি। - প্রেস বিজ্ঞপ্তি
