ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ১৮:৪৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার দুপুরে চাকসু থেকে মৌন মিছিল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, ব্যবসা প্রশাসন অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবন হয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে। সমিতির সাধারণ সম্পাদক আশরাফ রেজার সভাপতিত্বে ও মাসুদ ফরহান অভির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি শরীফুজ্জামান ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম। এ সময় চবি সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক আবু বকর রাহাত, নির্বাহী সদস্য আরিফুল ইসলামসহ সাংবাদিক সমিতির সকল সদস্য ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাইকেলের প্রতি ভালোবাসা ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা শহরে একদশকে ভালো কিছু ট্রেন্ডগুলো চালু হয়েছে, সাইক্লিং নিঃসন্দেহে সেগুলোর মধ্যে সেরা। যানজটের ঢাকা শহরে সাইক্লিং এখন আশীর্বাদের মতন। সাইক্লিং গ্রুপে ছাত্র, পেশাজীবী কিংবা এ দুটোর মাঝখানে অবস্থানরত মানুষের উপস্থিতি বেশ লক্ষণীয়। এই বহু পেশাজীবী মানুষের মধ্যে একটাই জিনিস কমন আর তাহলো সাইকেলের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসা থেকে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে আমরা চলে যাই দূর-দূরান্তে। যেখানে দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদের মাঝে। আর এই দূরত্ব অতিক্রম করে নতুন নতুন জায়গা আবিস্কার করাতেই যেন আমাদের আনন্দ। এমনই কোনো এক রাইডে দেশের গন্ডি ছাড়িয়ে দেশের বাইরে যাওয়ার আইডিয়া আমাদের মাথায় ধরা দেয়। বিশ্বস্ত বন্ধু সাইকেলসহ ৯ জন বাংলাদেশ থেকে শুরু করে ভারত হয়ে ভুটান ভ্রমণ করবো। আমাদের টিম লিডার জুবাইদুর কবির। এছাড়া অন্য সদস্যরা হলেন- সাবুকতা মালিক, জেরিমি বড়াই, মসিউর রহমান, মোঃ উয়াসি উদ্দিন, মুরসালিন, সাইদ হাসান প্রমুখ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সমপ্রতি হয়ে গেলো সংবর্ধনা অনুষ্ঠান। এতে কনটেস্টে আইডিয়া দিয়ে বাজিমাত করা ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়। তাদের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার। চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘চলতি বছর দেশের সবকটি প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়েরা মুন্সিয়ানা দেখিয়েছে। যেখানে তারা অংশ নিয়েছে, সেখানে চ্যাম্পিয়ান হয়েছে। তাদের কাজের স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। এতে ভালো কাজ করার প্রতি তারা আরো বেশি করে উত্সাহিত হবে।’