রাকাব চেয়ারম্যানের মেয়াদ বৃদ্ধি

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২০:০৭
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি-কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে আরও তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেছে। উল্লেখ্য, তিনি গত ২২ জুলাই ২০১০ হতে ২১ জুলাই ২০১৩ তারিখ পর্যন্ত রাকাব, পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি