এ দেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা বেশ কিছুদিন হলো টরন্টোতে গেলেন। মূলত নিজের একমাত্র সন্তান অনিকের সঙ্গে দেখা করা এবং জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কিছু কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই গিয়েছেন তিনি। ববিতা টরন্টোতে যাওয়ার পর থেকেই সেখানে একের পর এক আলোচনা সৃষ্টি করছেন। সম্প্রতি তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টরন্টোর মিডিয়াতেও ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়েছেন। জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে একজন সমাজসেবকের জায়গা থেকেই তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ‘চাইল্ড রাইটস অ্যান্ড সাইট’ শিরোনামে শিশু শ্রম, অধিকার ও তাদের দৃষ্টিশক্তি নিয়েই নতুন এক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বাংলাদেশে। তারই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় টরন্টোতে। জানা গেছে, এবারের ঈদ ববিতা তার ছেলে অনিকের সঙ্গে সেখানেই করছেন। ঈদ শেষে ফিরবেন তিনি ঢাকায়।
